ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সাতজন নারী প্রার্থী। এই বিজয়ীদের মধ্যে ছয়জনই বিএনপি মনোনীত প্রার্থী এবং একজন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
নারী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
তাদের মধ্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২০০১ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









