রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শপথ গ্রহণে থাকবেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা: আইন উপদেষ্টা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

শপথ গ্রহণে থাকবেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা: আইন উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল সমাপ্তির পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল এই কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আজ তাদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপি থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। এখন পর্যন্ত তিনি যতটুকু জানেন এটি রাষ্ট্রপতি পড়াবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়।’

প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।’

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সম্পর্কে তার জানা নেই। শুধু আজকে শুনেছেন এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.