বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকা‌লে তি‌নি ঢাকা‌র উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।

শ্রীলঙ্কার বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ‌ দি‌তে আজ সকা‌লে কল‌স্বো বিমানবন্দর থে‌কে ঢাকার উদ্দেশে যাত্রা ক‌রে‌ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।  

হাইক‌মিশন বল‌ছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলা‌দেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.