একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকার বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। আইন অঙ্গনে এখনো আব্দুর রাজ্জাক প্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর ভেতরে এখনো অনেক সংস্কারের বিষয় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









