বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক স্মারক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্মারক পত্রে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

পত্রে আরও জানানো হয়েছে, নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে। এর মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকরা।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের উপস্থিতিও এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.