রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রবিবরি (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাটি কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









