শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এই আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, পূর্বঘোষণা অনুযায়ী দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় পূজার ছুটি এক দিন বৃদ্ধি পেল।
পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









