তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর আরুসায় অনুষ্ঠিত হবে ১৫৩তম আইপিইউ সম্মেলন। সফরকালে সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউয়ের গভর্নিং কাউন্সিলের সভায় নতুন সভাপতি নির্বাচন করা হবে।
আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকারের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









