সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর ২০২৬ তারিখ ২১:০০ UTC পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বর্ধিত করেছে।
বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবর ২০২৬ তারিখের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে আগামীকাল ১২ অক্টোবর ২০২৬ তারিখ বাংলাদেশ সময় দুপুর ১২টায় সকলকে অবহিত করা হবে।
ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীদের সহযোগিতা কামনা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









