ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে আপাতত বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এ নিয়ে মন্তব্য করতে চায় না বাংলাদেশ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের চলমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা অব্যাহত থাকার বিষয়ে সরকারের মূল্যায়ন জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ, তাই ভারত সরকারই এটি দেখবে।
উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো এবং তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









