সিলেটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল্লাহ মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। এ মামলায় তিনি একমাত্র আসামি ছিলেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোশতাক আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে বগাইয়া গ্রামে বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করেন আবদুল্লাহ মিয়া। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে থানায় মামলা করা হয়। প্রায় চার বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত এ রায় দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









