সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

দেশের কিশোর ও তরুণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে নাগরিকদের বয়স ১৬ বছর পূর্ণ হলেই তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

গত ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন। বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন তারা।

তিনি বলেছিলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। এনআইডি পাবেন তারা।’

এই বয়সীদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, ‘অনেকগুলো কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটোখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।’

এনআইডি না থাকায় শিক্ষার্থীদের ‘অসুবিধায় পড়তে হচ্ছে’ তুলে ধরে আখতার আহমেদ বলেন, ‘এজন্য ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এনআইডি পাবেন এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন আবেদন করতে পারবে। কোনো নির্দিষ্ট তারিখ ধরে দেওয়া হয়নি। ভোটের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.