বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তিন সচিব প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

তিন সচিব প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে রদবদলের ধারা অব্যাহত রেখে এবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরের সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের প্রত্যাহার করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা সচিবেরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

বিএনপি সরকার গঠনের আগেই মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে সরিয়ে দেওয়া হয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.