স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। সেখান থেকে তাকে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ আলী। গত ২০ অক্টোবর তাকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর ইউসুফ আলীর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









