রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়। পরে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবাদত আলী মন্ডলের ছেলে মো. জুয়েল মন্ডল (৩৩), চাঁদপুর গ্রামের শাহাদত আলীর ছেলে মো. কলম আলী (৩৫), একই গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে মো. বাচ্চু প্রামাণিক এবং হাবাসপুর গ্রামের ইছাক শেখের ছেলে মো. রতন শেখ (২০)।
ভ্রাম্যমাণ আদালত জুয়েল মন্ডলকে এক মাস, কলম আলীকে চার মাস, বাচ্চু প্রামাণিককে ছয় মাস এবং রতন শেখকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









