ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজি মোকাবিলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রশাসনকে গতিশীল করাও আমাদের জন্য চ্যালেঞ্জ।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের এই কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে। সেগুলো পরিষ্কারর করে ছয় মাসের মধ্যে সমাধান করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চাই। তবে মশা নিয়ন্ত্রণ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয় বরং জনগণকে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। কোথায়ও দুর্নীতি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









