আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিলের অর্থ লুটপাটের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি জানান, তুরস্ক সফরে চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর এ সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








