বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর তিন কর্মকর্তার প্রেষণে নিয়োগ ও নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর পরিবর্তে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ নতুন দায়িত্ব পেয়েছেন।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বিআইআইএসএস এর মহাপরিচালক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








