রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে সারা দেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এটি হবে প্রথম বগুড়া সফর।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করেছে।

প্রেস সচিব জানান, আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সর্বজনীন করা হবে।

আরও জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন।

প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.