বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ

জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধান এবং সকল কাজের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

রোববার (৮ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ হুইপ এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংসদকে কার্যকর করা গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত তো এর সাথে থাকবেই। এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা রয়েছে। আমাদের সংসদ নেতার নির্দেশে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যা আগামী ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদে প্রতিফলিত হবে।

আগের সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আসন্ন প্রথম অধিবেশনেই সংসদের টেবিলে উত্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সংসদ হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক। বিগত সরকারের শাসনকালে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সংসদে পেশ করা হবে এবং বাধ্যবাধকতা থাকায় সেসব বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

চিফ হুইপ আরও বলেন, সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করায় এবারের সংসদের অধিবেশন একটু ব্যতিক্রম হবে। সংসদ অধিবেশনের প্রথম দিন আমাদের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে কথা বলুক, বিতর্ক করুক—তবেই সংসদ কার্যকর হবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.