শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেখ রবিউল আলম

পরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

পরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। সুতরাং বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই।’

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মতৎপরতা নিয়ে মন্ত্রী বলেন, দেখবেন মাত্র ২৫ দিনের একটি সরকার সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। যার যে দায়িত্ব আছে সেটা পালন করার জন্য চেষ্টা করছে, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে, জনগণের প্রত্যাশা ও দাবিকে প্রাধান্য দিয়ে। এই চেষ্টা অব্যাহত থাকবে।

রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনভোগান্তি লাঘব হবে জানিয়ে তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে— যা একটি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

শেখ রবিউল আলম আরও বলেন, সরকার মনে করেছে রাবনাবাদ সেতুটি এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন ঘটাবে। আমরা মনে করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি সেটি পূরণ হতে চলেছে এবং এটিই হচ্ছে একটি জনবান্ধব সরকারের কাজ এবং দায়িত্ব।

আসনটির সংসদ সদস্য নুরুল হক নুর সম্পর্কে তিনি বলেন, এখানকার যিনি সংসদ সদস্য তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান। নির্বাচিত সরকারেরও দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে জনকল্যাণ জনআকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.