বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফ্রি ইন্টারনেট সুবিধা উদ্বোধন

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফ্রি ইন্টারনেট সুবিধা উদ্বোধন

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এ তথ্য জানান। তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।’

সালেহ শিবলি বলেন, ‘সরকারের এই ইতিবাচক উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’

এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

সালেহ শিবলি আরও জানান, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণসংক্রান্ত কাজ করতে পারবেন।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.