বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রম আগের নিয়মে ফিরে এসেছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১০ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় রাজধানীসহ সারা দেশে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। সড়ক, গণপরিবহন ও বাণিজ্যিক এলাকাগুলোতেও ধীরে ধীরে স্বাভাবিক গতি ফিরছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.