বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।’

রবিবার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে।

প্রায় ১৩ দিন পর আজ আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অধিবেশন। আজ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক।

স্পিকারের অনুপস্থিতিতে বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.