শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সফলভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সফলভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সফলভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের ভুল সংশোধন করার জন্য অতীতের যেকোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনব। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো। কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোন কাজের দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা মনে করি না যে এই দেশ শুধু আমাদের একার। আমরা মনে করি এই দেশ সকলের। সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবে বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারও পরামর্শে নয়, বরং স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিজেই রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানা সত্ত্বেও বিতর্ক তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোনো অপরাধকে আমরা তামাজি হতে দেবো না।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানান ইশরাক হোসেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.