বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাতিল হতে পারে অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

বাতিল হতে পারে অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ

অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে এবং এর বিপরীতে বিরোধীদলের সদস্যরা ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশনে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও সংশোধনের বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।

কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে, সেগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ১. ১৬টি অধ্যাদেশ বর্তমানে এগুলো বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। ২. ৪টি অধ্যাদেশ এগুলো স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

বিরোধীদের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি

প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলো হলো, অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ।সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ। বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ। স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।

সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.