মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
নাসিমুল গনি বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫-এ বিনিয়োগ সহজীকরণ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। সোলারের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে। একটি খসড়া কমিটি করা হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু করবে খুব শিগগিরই।”
তিনি বলেন, “এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ ঘোষণা করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









