বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করেনি: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।’

হামের টিকা সম্পর্কে তিনি বলেন, ‘ইউনিসেফ হামের ভ্যাকসিনেশন খুব দ্রুততার সঙ্গে পাঠিয়েছে, ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দেব।’

টেস্ট করার জন্য কিটের স্বল্পতা রয়েছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিন শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে।’

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করেনি: প্রধানমন্ত্রী | The Daily Adin