রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ব্যাংক এশিয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পর্ষদ পুনর্গঠন করেছে সরকার।
শনিবার (২৫ এপ্রিল) বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
১৩ সদস্যের এ পরিচালনা পর্ষদে রয়েছেন—অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, আইসিএমএবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম-এর হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ।
বিমানের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ক্ষমতার পালাবদলে গত ১৮ ফেব্রুয়ারি তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









