শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব

ঢাকা সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১২:১৪ পিএম

আপডেট: ০৮ মে ২০২৬, ১২:১৪ পিএম

ঢাকা সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি। সফরকালে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

শুক্রবার (৮ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মহসিন নাকভির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে আরও বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান শেষে আগামীকাল শনিবার রাতে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.