বগুড়ার ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মো. শামসুর রাহমান (৬৬) মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ইন্তেকালে তার পরিবার গভীরভাবে শোকাহত। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
মরহুমের ইন্তেকালে দৈনিক এদিন’র নির্বাহী সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকসহ এদিন পরিবারের সকলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









