রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রখ্যাত সাংবাদিক শাহ আলমগীর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

প্রখ্যাত সাংবাদিক শাহ আলমগীর

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাঁর গ্রামের বাড়ি। ময়মনসিংহের গৌরীপুর কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। মস্কো ইনস্টিটিউট অব জার্নালিজম ও থমসন ফাউন্ডেশন থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নেন।

ছাত্রজীবনে ‘কিশোর বাংলা’ পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতায় পথচলা শুরু। পরে প্রথম আলো, সংবাদ, জনতা, যমুনা টেলিভিশন, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে 'কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার', ২০০৫ সালে 'চন্দ্রাবতী স্বর্ণপদক', ২০০৪ সালে 'রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড' ও ২০০৪ সালে 'কুমিল্লা যুব সমিতি অ্যাওয়ার্ড' পান এবং ২০১৬ সালে রোটারি ইন্টারন্যাশনাল লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়্যার্ড লাভ করেন তিনি। 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.