১৯ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. এসএম খালিদুজ্জামানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীর দুইজন সাবেক কর্মকর্তা। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জহির রায়হান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ.এস.এম. লতিফুর রহমান।
অনুষ্ঠানে ডা. খালিদুজ্জামান বলেন, "সব ষড়যন্ত্র পেছনে ফেলে জামায়াতের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা বাড়ছে। মানুষ এখন পরিবারতন্ত্র ও স্বৈরাচারমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় যার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনেও।"
তিনি আরও বলেন, "আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে জামায়াত। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেই এই নতুন পথচলা।" পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়ে তাদের সফলতার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে যোগদানের পর নিজেদের অনুভূতি প্রকাশ করেন সাবেক এই দুই নৌ কর্মকর্তা।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জহির রায়হান বলেন, "আমাদের যেখানে সুযোগ আছে সেখান থেকেই দেশের কল্যাণে কাজ করবো ইনশাআল্লহ।"
অন্যদিকে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ.এস.এম. লতিফুর রহমান বলেন, "আজ প্রথম এই সংগঠনের কোনো প্রোগ্রামে আসলাম। আমরা সবাই চেষ্টা করবো আমীরে জামায়াতের নেতৃত্বে যেন আরও এগিয়ে যেতে পারি।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









