ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রবিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসী যে দোয়া করেছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পূর্ণ সুস্থতা অর্জন করে খুব শিগগিরই মির্জা আব্বাস আবার জনগণের মাঝে ফিরে আসবেন।
তিনি আরও জানান, সুস্থ হয়ে তিনি আগের মতোই দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম অব্যাহত রাখবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









