রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আ. লীগের ‘না’ ভোট রাজনৈতিক বাস্তবতায় অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

আ. লীগের ‘না’ ভোট রাজনৈতিক বাস্তবতায় অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

রাজনৈতিক বাস্তবতায় গণভোটে আওয়ামী লীগের ‘না’-এর পক্ষে প্রচারণায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

এনসিপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে—এটি রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না। কারণ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ইতোমধ্যেই তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। জনগণের রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই।’

তিনি বলেন, ‘আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাতে কিছু আসে যায় না। গণ-অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপ ও সার্ভেতে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠপর্যায়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নির্বাচন কমিশনের নেই। বিভিন্ন জায়গায় কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

এনসিপি মুখপাত্র আরো বলেন, ‘আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়; আমাদের লড়াই সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.