দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









