সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু-এর গাড়ির কাচ ভেঙে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, পাথর নিক্ষেপে একটি গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নেতাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কানাইঘাটের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। হামলার ঘটনায় বিস্তারিত তথ্য জানতে তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









