জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এতে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনো দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
বৃষ্টির মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









