বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, ‘যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে। নির্বাচনে বিজয় নিয়ে যারা আত্মবিশ্বাসী নয় তারাই জনগণকে প্রতিপক্ষ মনে করছে।’
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সময় এমন একটি ঘটনা ঘটেছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে। লক্ষ্মীপুরেও একই ঘটনা। বিভিন্ন জায়গায় এ ধরনের রিপোর্ট আছে। এসব বিষয়ে ইসির কাছে অভিযোগ জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনি পরিবেশ নিয়ে ইসি আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারত। নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে। নির্বাচনে বিজয় নিয়ে যারা আত্মবিশ্বাসী নয় তারাই জনগণকে প্রতিপক্ষ মনে করছে।’
সৈয়দপুরের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মন্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে অনাপত্তিপত্র কেন প্রয়োজন হলো?’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









