সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোট দিয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

ভোট দিয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে। মানুষকে এই ভোটের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো রয়েছে। যদি এইভাবে ভোটের পরিবেশ থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তাহলে শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী আমি। 

আজ বৃহস্পতিবার শহরের লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  প্রথম ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। 

অপর দিকে একই সময়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করে বলেন, ভোটের পরিবেশ ভালো। বিজয়ের ব্যাপারে আশাবাদ আমি। 

ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।  

চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ২৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.