সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধানের শিষের ডামি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

ধানের শিষের ডামি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ধানের শীষ ও লাঙ্গল এক সাথে মিলে মিশে কাজ করছে বলে অভিযোগ করেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ধানের শিষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে কাজ করছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। আমরা আশা করি অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।

ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।
এ সময় লাঙ্গল ও ধানের শীষ এক সাথে মিলে মিশে কাজ করছে বলেও অভিযোগ করেন পাটওয়ারী। তিনি বলেন, ধানের শিষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে কাজ করছে জাতীয় পার্টি। 

মির্জা আব্বাস মহিলা কলেজে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এজেন্টরা শাপলা কলির এজেন্ট ঢুকতে না দেয়ারও অভিযোগ করেন তিনি। যদিও পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলে জানান।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.