রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচন পরবর্তী সহিংসতা: বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

নির্বাচন পরবর্তী সহিংসতা: বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মী ও সমর্থকদের ওপর হামলা এবং দেশজুড়ে সহিংসতার ঘটনায় রাজপথে নামার ঘোষণা দিল জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়েছেন ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন–পরবর্তী এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এটার প্রতিবাদ করতে চাই। সহিংসতা না থামলে রাজপথে আরও কর্মসূচি দেব।’

৩২টি আসনে ফল গণনায় কারচুপির অভিযোগ করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমাদের জোটের ৩২ প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীরা এমন বক্তব্য দিয়েছেন। কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং দেখানো হয়েছে, কোথাও কোথাও ভোট গণনায় সুষ্ঠু পরিবেশ ছিল না। অনেক জায়গায় ফলাফল শিটে কাটছাঁট, পেনসিলে লেখা, কোথাও ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষর এবং কোথাও এজেন্টের স্বাক্ষর ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও জানান, ৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্য এবং এগুলোর ফলাফল পুনরায় গণনা নিয়ে আইনের দারস্থ হবেন।

ভোট গ্রহণের সময় তুলনামূলক সুষ্ঠু পরিবেশ থাকলেও অনেক জায়গায় ভয়ের পরিবেশ ছিল বলে অভিযোগ করে হামিদুর রহমান বলেন, ‘এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে। কোথাও কোথাও হুমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনাও ঘটেছে।’

ব্রিফিংয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.