ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা।
শুভেচ্ছা বিনিময় শেষে নাছির বলেন, ‘আগামীকাল তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









