রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর নিজের সংসদীয় আসন চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্বৈত জয়ের পর তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে আগামীকাল ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন,  তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসন রেখেছেন। এবং এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.