বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

‘আল্লাহর কসম’ লেখা ওই ফটোকার্ডে বলা হয়, ‘‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই (বিএনপির) ট্যাগ বহন করতে হচ্ছে না।’’
এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









