সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শোকের শক্তি রূপান্তরিত হবে রাষ্ট্র পুনর্গঠনে : সালাহউদ্দিন

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

শোকের শক্তি রূপান্তরিত হবে রাষ্ট্র পুনর্গঠনে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শোকের শক্তি রূপান্তরিত হবে জাতি গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে। তিনি বলেন, ‘এই শক্তি কেবল নির্বাচনী স্বার্থে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজে লাগানো হবে।’

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই জাতিকে জানতে হবে—গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই জাতি কখনো করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি।’

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরে যখন স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়ে, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেন।’

আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।’

তিনি আরো বলেন, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করা হয়েছিল এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন পরবর্তীতে শেখ হাসিনার সরকার সংবিধান থেকে এই বিষয়টি বাতিল করে দেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও, তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন।’

তিনি বলেন, ‘তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন।’

বিএনপির এই নেতা আরো বলেন, ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা তার ভাগ্যে জুটেছে, যা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ভিত্তিতেই রাজনীতিবিদদের মূল্যায়ন করে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.