জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনটির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু।
সদস্যসচিব করা হয়েছে নুসরাত তাবাসসুমকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে জাতীয় নারীশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়। পরে রবিবার (২৫ অক্টোবর) এনসিপির গণমাধ্যম সেলও এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









