‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ -এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক এ, কে, এম নূরুন্নবী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ডকুমেন্ট বিনিময় করেন।
এ চুক্তির মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন কার্যক্রমে বাংলাদেশ কৃষি ব্যাংকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হলো। দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি খাতের বিকাশে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সজীব কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








