রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মন্ত্রী-এমপিদের প্রশিক্ষণ দেবে বিএনপি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

মন্ত্রী-এমপিদের প্রশিক্ষণ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের সংসদীয় রীতিনীতি ও আইন-কানুনের বিষয়ে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে পিয়ার-লার্নিং সেশন নামে এই প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে দলটি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৬ মার্চ শুক্রবার দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্ধোধন করবেন। 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আগামী শুক্রবার ও শনিবার পারস্পরিক শিখন নামের এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি পৃথক অধিবেশ অনুষ্ঠিত হবে। 

বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জন্য এমপি ও মন্ত্রীদের পিয়ার লার্নিং সেশন একটি সময়োপযোগী উদ্যোগ। এটি কেবল দলীয় শৃঙ্খলা নিশ্চিত করে না, বরং রাষ্ট্র পরিচালনায় পেশাদারত্ব আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের একাডেমিক ও প্র্যাকটিক্যাল সেশন জনপ্রতিনিধিদের জনগণের প্রতি আরো দায়বদ্ধ করে তুলবে।

জানা গেছে, আগামী ৬ ও ৭ মার্চ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলটির মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং এমপিদের সাথে পিয়ার-লার্নিং সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন দুটি অধিবেশনের প্রথম অধিবেশনে মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এই সেশন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এদিন দ্বিতীয় অধিবেশন বেলা আড়াইটায় শুরু হয়ে চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এতে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার সর্বমোট ৫৩ জন নির্বাচিত সংসদ সদস্যগণ অংশ নেবেন। 

দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশনে ৫৯ জন সংসদ সদস্য অংশ নিবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা আংশিক, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার এমপিরা অংশ নেবেন। এদিন বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশনে সিলেট বিভাগ, কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের ৫৪ জন নির্বাচিত সংসদ সদস্য অংশগ্রহণ করবেন।  

আরো জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এমপি ও মন্ত্রীদের জন্য পিয়ার লার্নিং বা পারস্পরিক শিখন একটি আধুনিক ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। সাধারণত নতুন সরকার গঠন বা দীর্ঘ সময় পর সংসদে ফেরার পর নির্বাচিত প্রতিনিধিদের সংসদীয় রীতি, সুশাসন এবং নীতিনির্ধারণী বিষয়ে দক্ষ করতে এ ধরনের সেশন আয়োজন করা হয়। 

রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই পিয়ার লার্নিং সেশনের আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো অভিজ্ঞ নেতাদের অভিজ্ঞতা থেকে তরুণ প্রতিনিধিদের শিক্ষা গ্রহণ এবং দলীয় ইশতেহার ‘ভিশন ২০৩০’-এর আলোকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করা। সংসদে গঠনমূলক আলোচনা ও বিল পাসের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান বিনিময়। জনস্বার্থ রক্ষা করে মন্ত্রণালয় পরিচালনার কৌশল আলোচনা। দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার পদ্ধতি নিয়ে আলোচনা। তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা। 

আলোচনার মূল বিষয় আইন ও সংসদ পয়েন্ট অব অর্ডার, নোটিশ এবং স্ট্যান্ডিং কমিটির ভূমিকা। অর্থনৈতিক সংস্কারবাজেট বরাদ্দ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ। প্রযুক্তি ও তরুণ সমাজস্মার্ট গভর্ন্যান্স এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি। মানবাধিকার ও বিচারআইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। এছাড়াও নির্বাচিত প্রতিনিধিদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি। তৃণমূলের সমস্যাগুলো সংসদে আরও জোরালোভাবে তুলে ধরার সক্ষমতা অর্জন। সরকার ও দলের মাঝে সমন্বয় শক্তিশালী করা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.