শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি’

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

‘বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি’

অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হলেও সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এতে বলা হয়, ‘সংসদ না থাকার কারণে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

তবে বারবার দাবি জানানোর পরও তৎকালীন সরকার সেই দাবিগুলোকে আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.